বাংলাদেশে ভোট! মানছেন না হাসিনা?

Spread the love

শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথম জাতীয় নির্বাচন হতে চলেছে বাংলাদেশ। আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি তুলেছে আওয়ামী লীগ। বিবৃতি প্রকাশ করে শেখ হাসিনার দলের তরফে জানানো হয়েছে, এই ঘোষণা একটা বেআইনি সরকারের বেআইনি ঘোষণা। অবৈধ, দখলদার, স্বৈরাচারী এবং খুনি ইউনূসের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন। এইভাবে চললে কখনোই স্বচ্ছ ভোট হবে না। এবং নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। আওয়ামী লীগ তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ১৩ টি নির্বাচনে তারা লড়েছে এবং ৯ টিতে জিতে সরকার গড়েছে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা দেশের জন্য চিন্তার। আওয়ামী লীগের দাবি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ আছে তা ফিরিয়ে নিতে হবে এবং জেলে বন্দি থাকা প্রত্যেককে ছেড়ে দিতে হবে। বর্তমানে স্বৈরাচারী সরকারকে গণতন্ত্রের মাধ্যমে দূর করতে হবে। ইউনুস সরকারের ঘোষিত এই নির্বাচনের তারিখ আওয়ামী লীগ মানে না বলেও জানিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *