ভবানীপুর ছাড়ছেন না ঘরের মেয়ে, জয়ের বিশ্বাস অটল

Spread the love

কলকাতা: রাজনীতির মঞ্চে যতই পালাবদল হোক, নিজের কেন্দ্র ভবানীপুরকেই এখনও সবচেয়ে বেশি ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বছরের ৩৬৫ দিনই তিনি ভবানীপুরের মানুষের সঙ্গেই কাটান—সুখে-দুঃখে, সমস্যা-সমাধানে সব সময়ই পাশে থাকেন এলাকার বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে এই নিবিড় সম্পর্কই তাঁর শক্তি বলেই মনে করেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক কর্মসূচির বাইরে থেকেও প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তিনি। ফলে ভবানীপুর শুধু একটি কেন্দ্র নয়, বরং তাঁর কাছে আবেগ এবং দায়িত্বের জায়গা—এমনটাই স্পষ্ট তাঁর কথায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মা তাঁকে ভবানীপুর ছেড়ে অন্য কোথাও না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই কথাকেই আজও সম্মান করে চলেছেন তিনি। তাই রাজনৈতিক লড়াই যতই কঠিন হোক, নিজের কেন্দ্র ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর আত্মবিশ্বাসও স্পষ্ট। ভবানীপুরের মানুষই তাঁকে আবারও আশীর্বাদ করবেন—এই বিশ্বাস নিয়েই তিনি এগোচ্ছেন বলে জানানো হয়েছে দলীয় মহল সূত্রে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *