ভোটের আগের রাতেই রাস্তায় ভিভিপ্যাট! বড় প্রশ্নে নির্বাচন প্রক্রিয়া

ভোটগণনার আগের দিনেই বিস্ফোরক অভিযোগ। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ মিলল রাস্তায়—এমনই দাবি তৃণমূলের। ঘটনাস্থল মধ্যমগ্রামের নীলগঞ্জ সুভাষনগর এলাকা। একটি পেট্রল পাম্পের সামনে ছড়িয়ে থাকতে দেখা যায় একাধিক স্লিপ। দলের দাবি, এক কর্মীর চোখে প্রথম ধরা পড়ে বিষয়টি। পরে ছবি ও ভিডিয়ো তুলে তা প্রকাশ্যে আনা হয়। সেই ফুটেজে স্পষ্ট—বিভিন্ন দলের প্রতীক, প্রার্থীর নাম-সহ ভিভিপ্যাট…

Read More

রাত পেরোলেই রায়, প্রহর গুনছে বাংলা

ভোর এখনও ফোটেনি, কিন্তু ঘুম উড়েছে প্রশাসনের। গোটা রাজ্য যেন এক অদৃশ্য উত্তেজনায় টানটান—কারণ আর কয়েক ঘণ্টা পরেই খুলবে ভাগ্যের দরজা। প্রত্যাবর্তন, না পরিবর্তন—এই এক প্রশ্নেই থমকে বাংলা। সোমবার সকাল ৮টা। ঠিক তখনই একসঙ্গে খুলবে ৭৮টি গণনাকেন্দ্রের দরজা। বাইরে তখন কড়া পাহারা—সাধারণ দিনের মতো নয়, বরং যেন দুর্গ। চারপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, একের পর…

Read More

গণনায় মহারণ

শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমন ফল করতে হবে যাতে বিজেপি পুরোপুরি হার মানে। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও সংস্থাকে ব্যবহার করেও শেষ পর্যন্ত হারবে। একই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল ২০০-র বেশি আসনে জিতবে বলেই তাদের বিশ্বাস। তিনি এজেন্টদের নির্দেশ দেন— কোথাও জয়ের ব্যবধান কম হলে অবশ্যই পুনর্গণনার দাবি…

Read More

নীরবতা ভেঙে ভোটমঞ্চে ঋতিকা, হিরণের প্রচারে নতুন চমক

ভোটের উত্তাপে যখন চারদিক সরগরম, তখন হঠাৎই ফোকাসে ঋতিকা গিরি। এতদিন সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিকতা আর ব্যক্তিগত মুহূর্তেই সীমাবদ্ধ ছিলেন তিনি। স্বামী হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই নিয়ে ছিল সম্পূর্ণ নীরবতা। কিন্তু শেষবেলায় ছবিটা বদলে গেল। প্রথমবার সরাসরি প্রচারের ময়দানে দেখা গেল ঋতিকাকে। কোনও বড় বক্তব্য নয়, তবু উপস্থিতিটাই হয়ে উঠেছে বার্তা—তিনি এখন আর আড়ালে নন। সময়ের…

Read More

ভবানীপুর ইস্যুতে পুলিশ-কমিশনকে একযোগে আক্রমণ, যোগীকেও তোপ মীনাক্ষীর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভবানীপুরের সভায় বিজেপির বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। এই ঘটনায় সরাসরি পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা ও হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, আর সেই কাজে প্রশাসন ও কমিশন নিরপেক্ষ থাকছে না। শুধু তাই…

Read More

শেষলগ্নে জমে উঠছে প্রচার, ‘দিদি’র পাশে কেজরি-তেজস্বী-হেমন্ত

শেষ দফার ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। ২৯ এপ্রিল ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল। এই সময়েই দলের পাশে দাঁড়াতে একাধিক বিরোধী নেতা রাজ্যে আসছেন। রবিবার কলকাতায় সভা করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি জনসভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার…

Read More

তামিলনাড়ু ভোটে হাইভোল্টেজ লড়াই, নজরে স্টালিন–বিজয়–পালানিস্বামী

বৃহস্পতিবার তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। এবারের নির্বাচনকে শুধু সরকার গঠনের লড়াই হিসেবেই নয়, বরং রাজ্যের দীর্ঘদিনের প্রভাবশালী দ্রাবিড় রাজনৈতিক মডেলের শক্তি ও স্থায়িত্বের পরীক্ষাও হিসেবে দেখা হচ্ছে। শাসক ডিএমকে, বিরোধী এআইএডিএমকে, বিজেপি এবং অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল—সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে বহুমুখী রাজনৈতিক সমীকরণ।…

Read More

হুমায়ুন কবীরকে ঘিরে ‘চোর’ স্লোগান, নওদায় উত্তেজনা

মুর্শিদাবাদের নওদায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনা ঘটে। সেখানে পৌঁছতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা হুমায়ুন কবীরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, তাঁকে…

Read More

ভবানীপুরে ‘নো পারমিশন’ বিতর্ক, রাস্তায় নেমে চা চক্রে মমতা

নিজের কেন্দ্র ভবানীপুর-এ প্রচারে বাধার অভিযোগ তুলে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার অনুমতি না মেলায় মঞ্চ এড়িয়ে তিনি বেছে নিলেন রাস্তা—আর সেখানেই সাধারণ মানুষের সঙ্গে ‘চা চক্রে’ মাতলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার বিকেলে কলিন স্ট্রিট-এ আচমকা থেমে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথাবার্তা, চা—পুরোটাই হয়ে ওঠে একেবারে গ্রাউন্ড-লেভেল ক্যাম্পেইন। এর…

Read More

“মিথ্যের কারবারিদের বাংলায় ঠাঁই নেই”—বারাসত থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক লড়াইয়ের তাপমাত্রা। সেই আবহে বারাসতের মঞ্চ থেকে সম্পূর্ণ আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে ঝাঁপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই নয়—এটা সত্য বনাম মিথ্যের যুদ্ধ। মমতা এদিন জনতার সামনে একেবারে অন্য সুরে কথা বলেন। সরাসরি অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির নামে মানুষকে ধোঁকা দেওয়া…

Read More