ফলতায় পুনর্নির্বাচন, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত অনুযায়ী, ওই কেন্দ্রের সবকটি ২৮৫টি বুথেই আবার ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তার তিন দিন পর, অর্থাৎ ২৪ মে হবে ভোটগণনা। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অভিযোগের জেরে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে…

Read More

সংবিধানের ৩২ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে তর্ক-বিতর্ক, ইডির অভিযোগের বৈধতা নিয়ে প্রশ্ন রাজ্যের

বঙ্গের প্রথম দফার নির্বাচনের আগের দিনই সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে সংবিধানের ৩২ নম্বর ধারা ঘিরে তীব্র আইনি তর্ক-বিতর্ক তৈরি হল। এই ধারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনার অধিকার ইডির আছে কি না, তা নিয়েই আদালতে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবীরা। শুনানিতে রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি এবং মেনকা গুরুস্বামী।…

Read More

জঙ্গলমহলে মোদির ম্যারাথন প্রচার, একদিনে চার সভা

ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর নজর জঙ্গলমহল ও রাঢ়বঙ্গ অঞ্চলে। আদিবাসী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই রবিবার বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে একদিনে চারটি জনসভা করার কর্মসূচি নিয়েছেন তিনি। একই দিনে এতগুলি সভা সচরাচর করেন না প্রধানমন্ত্রী, তাই এই সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল…

Read More

সংসদে ৩৩% নারী সংরক্ষণে মোদিকে চিঠি দিয়ে সমর্থন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের

সংসদ ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ নারী সংরক্ষণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় বড় সমর্থন জানালেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি এই উদ্যোগকে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। চিঠিতে প্রতিভা পাটিল বলেন, দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত না…

Read More

“সব আসনে আমিই প্রার্থী!”— নরেন্দ্র মোদির মন্তব্যে তোলপাড় ভোটের বাংলা

বিধানসভা ভোটের উত্তাপে জ্বলছে বাংলা, আর সেই আবহেই শিলিগুড়ির জনসভা থেকে বিস্ফোরক বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের সভায় দাঁড়িয়ে তাঁর মন্তব্য— “সব আসনে আমি প্রার্থী। মোদিকে একবার সুযোগ দিয়ে দেখুন।” এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অনেকেই মনে করছেন, এই স্লোগান কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিচিত রাজনৈতিক সুরেরই…

Read More

বরাহনগরে পদযাত্রায় নিরাপত্তা ঘাটতি! ক্ষুব্ধ মমতা, তুললেন স্ট্যাম্পেডের আশঙ্কা

বাগুইআটির জনসভার আগে বরাহনগরে পদযাত্রা করে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত এই পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে কার্যত কোনও শক্ত ব্যবস্থা নেওয়া হয়নি—শুধু সরু ফিতে দিয়ে মানুষ আটকানোর চেষ্টা চলছিল।…

Read More

ভবানীপুর ছাড়ছেন না ঘরের মেয়ে, জয়ের বিশ্বাস অটল

কলকাতা: রাজনীতির মঞ্চে যতই পালাবদল হোক, নিজের কেন্দ্র ভবানীপুরকেই এখনও সবচেয়ে বেশি ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বছরের ৩৬৫ দিনই তিনি ভবানীপুরের মানুষের সঙ্গেই কাটান—সুখে-দুঃখে, সমস্যা-সমাধানে সব সময়ই পাশে থাকেন এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের সঙ্গে এই নিবিড় সম্পর্কই তাঁর শক্তি বলেই মনে করেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক কর্মসূচির বাইরে থেকেও প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ…

Read More

তিক্ততা ভুলে সৌজন্যের বার্তা! রাজ্যপালের ডাকে লোকভবনের চা-চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের রাজনৈতিক আবহে বরফ গলানোর ইঙ্গিত স্পষ্ট। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে অবশেষে লোকভবনের (পূর্বতন রাজভবন) সান্ধ্য চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় লোকভবনে পৌঁছে তিনি সাংবাদিকদের সামনে স্পষ্ট করে দেন—এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবি-র সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি সাংসদ তথা…

Read More

🎤 “আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে দিন”—ভোটের জল্পনায় ব্যঙ্গাত্মক বিস্ফোরণ ইমনের

ভোটের আগে কয়েক মাস ধরে নাম ঘুরেছে রাজনীতির অন্দরে, কিন্তু শেষমেশ প্রার্থী তালিকা প্রকাশ হতেই সব জল্পনায় ইতি। গায়িকা ইমন চক্রবর্তীকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল, তা কার্যত ভেস্তে গেল তৃণমূলের চূড়ান্ত তালিকায় তাঁর নাম না থাকায়। আর ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক পোস্ট করে সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। গোটা বিষয়টির শুরু…

Read More

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য বড় উদ্যোগ, দেবের অনুরোধে স্বাস্থ্যসাথীর সুবিধা দিল রাজ্য সরকার

সৌজন্যের বার্তায় রাজনীতির ময়দানে আগেও মন কেড়েছেন তিনি। আবার সিনেদুনিয়াতেও একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে তাঁর মহানুভবতা। এবার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হয়ে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে যাঁরা নেপথ্যে থেকে কাজ করেন, সেই কলাকুশলীদের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে টলিউডে। বহুদিন ধরে তাঁদের জন্য একটি স্থায়ী মেডিক্লেম বা স্বাস্থ্যবিমা…

Read More