সোমবার, বিজেপি হুগলি সাংগঠনিক জেলা অফিসে বিজেপিতে যোগ দেন তৃণমূল ও কংগ্রেস ছেড়ে প্রায় ২৫ জন।
তাদের মধ্যে রয়েছেন বাবলু হরি। যিনি গত পুরসভা নির্বাচনে বাঁশবেড়িয়া ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হাত শক্ত করতে বাঁশবেড়িয়া পুরসভা অঞ্চল থেকে তৃণমূল ও কংগ্রেস ছেড়ে আজ যোগদান করেছেন। সবাইকেই আমরা বিজেপির পরিবারে স্বাগত জানিয়েছি। আগামী দিনে যারা বিজেপিতে আসতে চান তাঁদের সবাইকেই স্বাগত।
বিজেপি সভাপতি পতাকা তুলে দেন যোগদানকারীদের হাতে।
যারা বিজেপিতে যোগ দেন তাদের বক্তব্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে কাজ করতে চান বলেই বিজেপিতে যোগ দিয়েছেন।
বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপারসন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায় জানান,এরা তৃনমূলের কেউ না। বিজেপি মিথ্যাচার করছে।এসব করে কোন লাভ হবে না।


