কলকাতা: ভারতের সামনে গুঁড়িয়ে গেল বাংলাদেশ। এক মুহূর্তের জন্য দাঁড়াতেই পারল না ১১ জনের মহিলা সেনা। মাত্র ৮০ রানেই ভেঙে পড়ল কাঠের অস্ত্রধারী সেনা।

পারমাণবিক বোমা থেকে কলকাতা দখল, এমনকি ভারত দখলের হুঁশিয়ারি। সামান্য ২২ গজেই যারা টিকতে পারে না, তারা একটা দেশ দখল নেবে কীভাবে? অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ এশিয়া কাপে কোয়ালালামপুরে ভারতের কাছে ধরাশায়ী বাংলাদেশ। ২০ ওভারে কুপোকাত ৮ উইকেট। মাত্র ৮০ রান স্কোরবোর্ডে তুলেই শেষ নিঃশ্বাস। মাত্র ১২.১ ওভারেই ৮৬ রান করে বাংলাদেশকে ধুলোর মতো ওড়াল ভারত। আয়ুশী শুক্লার খাতায় ৩ উইকেট। একটিও ছয় না মেরেই তৃষা গোঙ্গাদির ব্যাটে ৫৮ ঝড়।


