সেভেনে এম এম পিস্তল ও দু রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো তারকেশ্বর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে গত ৮ ই জানুয়ারি তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকান ও একটি ট্রাক ড্রাইভারকে পিস্তল দেখিয়ে বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করে তিন দুষ্কৃতী।
গতকাল তারকেশ্বর থানায় অভিযোগ দায়েরের পরেই অভিযান চালায় তারকেশ্বর থানার পুলিশ। গতকাল রাতে তারকেশ্বরের আস্তারা চড়ক তলা এলাকা থেকে সেভেন এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ অতনু মাইতি নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে এর আগেও একাধিক চুরি ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিল অতনু মাইতি।
অতনুর বাড়ি তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধে।


