“মমতাকে হারাতেই মরিয়া!”—ভাইরাল ভিডিও ঘিরে হুমায়ুন কবীরকে নিয়ে তুফান রাজনীতি

Spread the love

ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।

দীর্ঘদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল, হুমায়ুন কবীর নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং সংখ্যালঘু ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছেন। এবার সেই অভিযোগেই নতুন করে জোর পেয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি।

ভিডিওটিতে শোনা যাচ্ছে, হুমায়ুন নিজেই বলছেন—যে কোনও মূল্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। শুধু তাই নয়, তাঁর কথায় উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিকবার কথা বলার প্রসঙ্গও।

ভিডিও অনুযায়ী, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে কথোপকথনের কথাও উল্লেখ করেছেন।

এছাড়াও, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

যদিও এই ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পাশাপাশি, এই অভিযোগ নিয়ে হুমায়ুন কবীরের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *