ধর্মতলায় ধরনামঞ্চ ঘিরে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে লিফলেট বিলির অভিযোগ মমতার

Spread the love

ধর্মতলায় চলা ধরনার চতুর্থ দিনেই বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ধরনামঞ্চ থেকে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে মঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে।

মমতার অভিযোগ, কোনও এজেন্সিকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা এই কাজ করছে তাদের হাতেনাতে ধরতে হবে। একইসঙ্গে মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এই ঘটনায় এফআইআর দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ধরনামঞ্চের আশপাশে কেউ গোলমাল করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। তাই দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে হাতেনাতে ধরা হয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, এসআইআরে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে—এই অভিযোগ তুলে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরেই তিনি ধরনামঞ্চেই অবস্থান করছেন এবং এই ইস্যুতে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *