মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন: বঙ্গকন্যা সিন্ড্রেলা দাস টেবিল টেনিসে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার টেবিল টেনিস তারকা সিন্ড্রেলা দাসের মুকুটে নতুন পালক জুড়ল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ ডবলস র‍্যাঙ্কিংয়ে বিশ্ব শীর্ষস্থান অধিকার করলেন সিন্ড্রেলা। তার সঙ্গী ছিলেন দিব্যাংশী ভৌমিক, যিনি বর্তমানে মুম্বইয়ে থাকেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করেছেন। সম্প্রতি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা চীনের জুটির পয়েন্ট ৩১৯৫ এবং তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটির পয়েন্ট ৩১৭০।

সিন্ড্রেলা ও দিব্যাংশী ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে ভালো খেলছেন। তারা ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া বার্লিন ও লিমার প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল তাদের জুটি।

পরবর্তী পরিকল্পনায় দিল্লিতে জাতীয় শিবিরে অংশ নেবেন সিন্ড্রেলা, এরপর বাহরিনে এশিয়ান ইউথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন। তারা বিশ্ব টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। ভারতীয় জুটি ২৯১০ পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপেই ও ফ্রান্সের জুটির আগে রয়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *