বিয়ের ঠিক আগে স্থগিত ‘পালরিতি’র অনুষ্ঠান, নেটদুনিয়ায় জল্পনা

Spread the love

জনপ্রিয় জুটি স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে হঠাৎ স্থগিত হওয়ায় নেটদুনিয়ায় আলোচনা তুঙ্গে। বহুদিন ধরেই এই জুটিকে ভক্তরা ‘পালরিতি’ নামে ডাকত এবং তাঁদের সম্পর্ক নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

গত রবিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির জন্যই আপাতত বিয়ে স্থগিত রাখা হয়েছে। পরে পলাশের দিদি পলক মুচ্ছলও বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে স্মৃতির বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে বিয়ের প্রস্তুতির বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ছিল। পরে দেখা যায়, স্মৃতি নিজে তাঁর ইনস্টাগ্রাম থেকে বিয়েসংক্রান্ত সব ছবি সরিয়ে ফেলেছেন। স্মৃতির সহ-ক্রিকেটার জেমাইমা রডরিগেজ ও শ্রেয়াঙ্কা পাটিলও একই পদক্ষেপ নেন। ফলে স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত?

এই সময় কিছু চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে। তবে স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করা যায়নি, এবং এ ব্যাপারে কোনও পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে এগুলিকে শুধুই নেটদুনিয়ার জল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

তিন পক্ষ—স্মৃতি, পলাশ বা চ্যাটে নাম জড়ানো ব্যক্তির—কারও তরফেই এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ হয়নি। তাই ‘পালরিতি’র বিয়ে কবে হবে, আদৌ হবে কি না—তা বলা যাচ্ছে না এই মুহূর্তে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *