প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফর

Spread the love

রবিবার সন্ধ্যায় সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদম বিমানবন্দরে নামতেই তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় বিজেপি কর্মী-সমর্থকেরা। কিছুক্ষণ তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর কনভয় সোজা রাজভবনের দিকে রওনা দেয়, যেখানে রাত কাটাবেন তিনি।

প্রধানমন্ত্রী মোদির এ বার শহরে আসার মূল উদ্দেশ্য সোমবার ফোর্ট উইলিয়ামে আয়োজিত কম্বাইনড কমান্ডারস কনফারেন্স। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।

সেনা সূত্রে খবর, সম্মেলনে দেশের প্রতিরক্ষা কৌশল, সীমান্ত পরিস্থিতি এবং বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে। সোমবার সকালে বৈঠকের সূচনা করার পর আলাদা করে সেনা কর্তাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর নাগাদ বিহারের উদ্দেশে কলকাতা ছাড়বেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *