অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, সুস্থতার খবরে স্বস্তি বলিউডে

Spread the love

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে অবস্থার উন্নতি হওয়ায় অবশেষে রবিবার দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পর পরিবার জানিয়েছে, এখন অনেকটাই স্থিতিশীল প্রেম চোপড়ার স্বাস্থ্য। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন ৮৮ বছরের এই অভিনেতা। হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। সেই উদ্বেগ আপাতত কেটে গিয়েছে। পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *