দার্জিলিংয়ে তৈরি হবে ‘রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম’!

Spread the love

ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষের নামে তৈরি হতে চলেছে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দার্জিলিংয়ে নির্মিতব্য এই আধুনিক স্টেডিয়ামটির নাম হবে ‘রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম’

সূত্রের খবর, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে (CWC 2025) ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মান পাচ্ছেন রিচা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “রিচা আমাদের গর্ব। দার্জিলিং ও গোটা বাংলার মেয়ে হিসেবে সে দেশের মুখ উজ্জ্বল করেছে। তার নামে স্টেডিয়াম তৈরি করা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *