ইডেনে চোট, রাতেই আইসিইউ’তে ভারত অধিনায়ক শুভমান গিল

Spread the love

ভারতীয় শিবিরে গভীর উদ্বেগের ছায়া। ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন মাত্র তিন বল খেলেই আচমকা ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক শুভমান গিল। তার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচ শেষে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে দ্রুত উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে আপাতত আইসিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে গিলকে। তাঁর চোট কতটা গুরুতর, তা জানার জন্য একাধিক পরীক্ষা চলছে। দলে তাঁর অনুপস্থিতি ঘিরে দুশ্চিন্তা বাড়ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। পরিস্থিতির নজরদারিতে রয়েছেন চিকিৎসাকর্তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *