ওভালে ইতিহাস গড়লেন মোহাম্মদ সিরাজ, একমাত্র ভারতীয় হিসেবে জোড়া চার উইকেট

Spread the love

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পঞ্চম টেস্টে ওভাল মাঠে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সিরাজ। শুক্রবার (১ আগস্ট) প্রথম ইনিংসে ১৬.২ ওভার বল করে ৮৬ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন এই ৩১ বছর বয়সী পেসার। তাঁর এই অসাধারণ বোলিংয়ের সুবাদে ২৪৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে দেয় ভারত।

এই চার উইকেট নেওয়ার মধ্য দিয়ে ওভাল টেস্টে বিশেষ কীর্তি গড়েছেন সিরাজ। তিনি হয়ে গেলেন প্রথম ভারতীয় বোলার, যিনি এই মাঠে একাধিকবার চার বা ততোধিক উইকেট নিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৭ থেকে ১১ জুন পর্যন্ত ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিলেন সিরাজ। সেবার প্রথম ইনিংসে ২৮.৩ ওভার বল করে ১০৮ রানের খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।

ওভালের পিচে ধারাবাহিক পারফর্ম করে ইতিমধ্যেই নজর কাড়ছেন সিরাজ। ভারতের টেস্ট বোলিং ইউনিটে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আবারও প্রমাণিত হলো এই ম্যাচে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *