ব্রিগেডে মোদির সভার আগে শহরজুড়ে ‘গো ব্যাক মোদি’, কলকাতায় চড়ল রাজনৈতিক পারদ

ভোটের মুখে বাংলার রাজনীতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি জনসভা করার কথা তাঁর। তবে সেই সভার আগেই ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিংয়ে ঢেকে গেল কলকাতার বিভিন্ন এলাকা, যা ঘিরে নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা এবং…

Read More

মেসেজ এল, টাকা নেই! যুবসাথী ভাতা নিয়ে অভিযোগ বাড়তেই তৎপর মমতা, দ্রুত সমাধানের নির্দেশ

যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল নবান্ন। অনেক আবেদনকারীর দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে, এমনকি মোবাইলে মেসেজও এসেছে। কিন্তু তারপরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এক পয়সাও। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যেসব উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি…

Read More

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য বড় উদ্যোগ, দেবের অনুরোধে স্বাস্থ্যসাথীর সুবিধা দিল রাজ্য সরকার

সৌজন্যের বার্তায় রাজনীতির ময়দানে আগেও মন কেড়েছেন তিনি। আবার সিনেদুনিয়াতেও একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে তাঁর মহানুভবতা। এবার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হয়ে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে যাঁরা নেপথ্যে থেকে কাজ করেন, সেই কলাকুশলীদের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে টলিউডে। বহুদিন ধরে তাঁদের জন্য একটি স্থায়ী মেডিক্লেম বা স্বাস্থ্যবিমা…

Read More

এসআইআর ইস্যুতে ধর্মতলার মঞ্চে স্বপ্না বর্মণ, রাজবংশী ভাষায় কমিশনকে আক্রমণ—‘গণতন্ত্রকেই হত্যা করা হচ্ছে’

রাজনীতিতে যোগ দেওয়ার পর খুব বেশি সময় পেরোয়নি। তবু ধর্মতলার আন্দোলনের মঞ্চে উঠে সরব হলেন অ্যাথলিট স্বপ্না বর্মণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজবংশী ভাষায় বক্তব্য রেখে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ করেন তিনি। গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্বপ্না। সেই যোগদানের মাত্র তেরো দিনের…

Read More

ধর্মতলায় ধরনামঞ্চ ঘিরে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে লিফলেট বিলির অভিযোগ মমতার

ধর্মতলায় চলা ধরনার চতুর্থ দিনেই বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ধরনামঞ্চ থেকে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে মঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে। মমতার অভিযোগ, কোনও এজেন্সিকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা এই কাজ করছে তাদের হাতেনাতে ধরতে হবে। একইসঙ্গে মন্ত্রী…

Read More

রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র রাজনীতি, মোদির কড়া আক্রমণের জবাবে পালটা বার্তা অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র বঙ্গ সফরকে ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক তরজা। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সরব হল কেন্দ্র। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, দেশের সাংবিধানিক প্রধানকে স্বাগত না জানানো অত্যন্ত লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই আচরণ সমস্ত সীমা…

Read More

রাষ্ট্রপতিকে ঘিরে রাজনীতি! ‘প্রটোকল ভাঙিনি’, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

রাষ্ট্রপতি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত ছিলেন না— এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কোনওভাবেই প্রটোকল ভঙ্গ হয়নি। বরং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি…

Read More

ধর্মতলায় ধর্নায় মমতা, ফের জেগে উঠল সিঙ্গুর অনশনের স্মৃতি

এসআইআর পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনে ধর্মতলার মেট্রো চ্যানেলকে আবারও রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র করে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শুরু হওয়া ধর্না কর্মসূচিতে যেন ফিরে এল দুই দশক আগের সিঙ্গুর আন্দোলনের স্মৃতি। মঞ্চে বক্তব্য, গান এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে বারবার উঠে এল সেই সময়ের কথা, যখন সিঙ্গুরের জমি আন্দোলনের সময় টানা ২৬ দিন অনশন করেছিলেন মমতা। মমতা…

Read More

ভোটাধিকার রক্ষার লড়াই, ধর্মতলায় ধরনায় মমতা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে তীব্র বিতর্কের আবহে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুইটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ডোরিনা ক্রসিং এলাকায় তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ, যাদের অভিযোগ সংশোধন…

Read More

পুরুলিয়ায় ‘পরিবর্তন যাত্রা’, রঘুনাথপুর বাজারে জনসভা করে বার্তা দিলেন দিলীপ ঘোষ

পুরুলিয়ার মাটিতে এবার জোর কদমে এগোচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। পুরুলিয়া–বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সীমানা রঘুনাথপুর বাজারে পৌঁছতেই এই যাত্রাকে ঘিরে দেখা গেল উৎসাহের আবহ। স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতিতে রঘুনাথপুর বাজার কার্যত জমজমাট হয়ে ওঠে। পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাতে সেখানে আয়োজন করা হয় এক জনসভারও। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, গোটা…

Read More