শ্রীদেবীর কেনা ইসিআর জমি নিয়ে আইনি জট, মাদ্রাজ হাইকোর্টে বনি কাপুর-জাহ্নবী-খুশি

Spread the love

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কেনা চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড (ইসিআর)-এর ৪.৭ একর জমি ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। এই মামলায় প্রযোজক বনি কাপুর এবং তাঁর দুই মেয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও খুশি কাপুর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

১৯৮৮ সালে শ্রীদেবী ওই জমিটি কিনেছিলেন। পরে চন্দ্রবাণু নামে এক মহিলা এবং তাঁর দুই সন্তান এম.সি. শিবকামি ও এম.সি. নটরাজন দাবি করেন, ওই সম্পত্তিতে তাঁদেরও অংশীদারিত্ব রয়েছে। সেই দাবিতে তাঁরা একটি দেওয়ানি মামলা দায়ের করেন।

অতিরিক্ত জেলা আদালত মামলাটি খারিজ করতে অস্বীকার করায় কাপুর পরিবার হাইকোর্টে রিভিশন পিটিশন দায়ের করে। বিচারপতি টি.ভি. থামিলসেলভি মামলার পরবর্তী শুনানির দিন ২৬ মার্চ, ২০২৬ ধার্য করেছেন। ততদিন পর্যন্ত জেলা আদালতে এই মামলার সমস্ত কার্যক্রমে স্থগিতাদেশ জারি করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *