স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ভোটের পর নতুন বিতর্কে রাজগঞ্জ

Spread the love

ভোটে হারার পর থেকেই রাজনৈতিক চাপ ও বিতর্কের মাঝে ছিলেন এশিয়াড সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তার মাঝেই শুক্রবার গভীর রাতে রাজগঞ্জে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লাগে সেটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন স্বপ্না। তাঁর দাবি, এই আগুন নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সংবাদমাধ্যমের সামনে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রাজনীতিতে এসে সবচেয়ে বড় ভুল করেছি।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন স্বপ্না বর্মন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় আতঙ্কের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্নও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *