বন্ধন ব্যাঙ্ক থেকে নীতি আয়োগ, মোদী সরকারের বড় দায়িত্বে অশোক লাহিড়ী

Spread the love

দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা নীতি আয়োগ। ২০১৫ সালে পরিকল্পনা কমিশনের বদলে এই সংস্থা তৈরি করে ভারত সরকার>। আর সেই নীতি আয়োগের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার জায়গা পেলেন প্রাক্তন অর্থনীতিবিদ তথা প্রাক্তন ব্যাঙ্ক কর্তা অশোক লাহিড়ী।

একসময় বন্ধন ব্যাঙ্ক-এর চেয়ারম্যান ছিলেন অশোক লাহিড়ী। অর্থনীতি এবং আর্থিক নীতি নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রেও অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুখ তিনি।

পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগ দেন অশোক লাহিড়ী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়ীও হন। রাজনৈতিক ময়দানে আসার পর থেকেই কেন্দ্রের অর্থনৈতিক নীতি নিয়ে একাধিকবার মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে।

এবার তাঁকেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসাল মোদী সরকার। দেশের উন্নয়ন, অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যতের নীতি নির্ধারণে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, নীতি আয়োগের চেয়ারম্যান পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় করাই এই সংস্থার প্রধান কাজ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *