মোদির বার্তার পর সাধারণ বিমানে সফর ফড়নবীসের, যাত্রীদের সঙ্গে ইন্ডিগো ফ্লাইটে বেঙ্গালুরু যাত্রা

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার পর এবার সাধারণ যাত্রীবাহী বিমানে সফর করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। শুক্রবার তিনি পুনে থেকে বেঙ্গালুরু যান একটি নিয়মিত ইন্ডিগো বাণিজ্যিক ফ্লাইটে চেপে। বিশেষ সরকারি বিমান ব্যবহার না করে সাধারণ যাত্রীদের সঙ্গে সফর করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি আর্ট অফ লিভিং অনুষ্ঠানে যোগ দিতেই এই সফরে যান ফড়নবীস। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে জ্বালানি ব্যবহার কমানো এবং গণপরিবহন ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। সেই বার্তার পরই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর আগেও জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে দেখা গিয়েছিল দেবেন্দ্র ফড়নবীসকে। বৃহস্পতিবার তিনি মোটরবাইকে চেপে বিধান ভবনে পৌঁছেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আর এবার সাধারণ বিমানে সফর করে ফের একবার তিনি গণপরিবহন ব্যবহারের পক্ষে বার্তা দিলেন।

মহারাষ্ট্র সরকারের একাংশের মতে, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে সাহায্য করবে। একইসঙ্গে অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানোর দিকেও নজর দেওয়ার বার্তা মিলছে এই ঘটনায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *