এসআইআর ইস্যুতে বুথে বুথে নামছে তৃণমূল, বিএলওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদারকিতে এজেন্টরা

Spread the love

এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে কোনও অনিয়ম যেন না হয়, তা নিশ্চিত করতেই মাঠে নামছে দলের বুথ এজেন্টরা। জানা গিয়েছে, প্রতিটি এলাকায় বুথ এজেন্টরা সরাসরি বিএলওদের সঙ্গে যুক্ত হয়ে ভোটার যাচাইয়ের কাজে অংশ নেবেন।

দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই বুথভিত্তিক তদারকি শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে দলীয় পর্যবেক্ষকরা নজর রাখছেন— কোথাও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে কি না, কিংবা নতুন নাম তোলা নিয়ে কোনও বাধা তৈরি হচ্ছে কি না।

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল। এই আবহেই ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে বড় আন্দোলনে নামতে দল প্রস্তুত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *