অনিকেত মাহাতো বিতর্কে, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য

Spread the love

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো ফের বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে, অনিকেত নাকি কয়েকজন মেডিক্যাল ছাত্রছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন। যদিও ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত নয়, তবু তা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসক মহল এবং সাধারণ মানুষের মধ্যে।

সূত্রের খবর, সম্প্রতি অনিকেত মাহাতো পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। অভিযোগ, সেখানকার কিছু ছাত্রছাত্রীকে নিয়ে এক রেস্তরাঁয় বসেই ওই কথোপকথন হয়। পরে সেই ফুটেজই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “স্লোগান দিলে টাকা পাবি, নির্বাচন পর্যন্ত আন্দোলন চালিয়ে যা।”

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। চিকিৎসক সমাজের একাংশের মতে, আন্দোলনের নামে রাজনীতি করা হচ্ছে। এমনকি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। ফ্রন্টের কিছু সদস্য জানিয়েছেন, “অনিকেতের বক্তব্য আমাদের অবস্থান নয়।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *