পণের দাবিতে নির্যাতন, শেষমেশ মৃত্যু! নারকেলডাঙায় গৃহবধূ খুনে গ্রেপ্তার স্বামী-ননদ

Spread the love

আবারও পণের দাবিতে গৃহবধূ খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতার নারকেলডাঙায়। রাজা দীনেন্দ্র চন্দ্র স্ট্রিটের বাসিন্দা নয়না কুমারী ওরফে রাখি সিংয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করেছে পুলিশ। শনিবার মৃতার স্বামী সঞ্জয় সিং ও ননদ রেখা পোয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই এদিন শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, বিহারের নাওয়াদা জেলার বাসিন্দা নয়নার সঙ্গে প্রায় দু’বছর আগে বিবাহ হয় নারকেলডাঙার বাসিন্দা সঞ্জয় সিংয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই নয়না ছিলেন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। প্রতিদিনই পণের দাবিতে চলত গঞ্জনা ও মারধর।

মৃতদেহ উদ্ধারের পর প্রথমে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে একাধিক আঘাতের চিহ্ন। সেই সূত্রে খুনের মামলা রুজু করে পুলিশ।

এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজন—রাম বিকাশ সিং ও অজয় সিং—এখনও পলাতক। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। তদন্তকারীদের অনুমান, পারিবারিক অশান্তিই নয়নার মৃত্যুর নেপথ্যে মূল কারণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *