খেলাধুলার আত্মা গড়ে তোলা পরিবারগুলিকে সম্মান, পরিকাঠামো উন্নয়নের বার্তা রাহুল গান্ধীর

Spread the love

রাহুল গান্ধী লিখেছেন, কিছু পরিবার শুধু খেলাধুলা করে না, তারা খেলাধুলার আত্মা নির্মাণ করে।

জর্জ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি স্মরণ করেছেন কিংবদন্তি ভলিবল তারকা জিমি জর্জ-কে। কেরল থেকে ইতালি পর্যন্ত তাঁর জীবনযাত্রা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি সত্যিকারের নিষ্ঠা ও আত্মত্যাগের উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

ভলিবল প্রাঙ্গণে জর্জ ভ্রাতৃদ্বয়ের অবদান যেমন উজ্জ্বল, তেমনই ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন অঞ্জু ববি জর্জ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শৃঙ্খলা, নম্রতা ও গৌরবের সঙ্গে খেলাধুলার ঐতিহ্য বহন করে চলেছেন।

রাহুল গান্ধী আরও বলেন, এমন ক্রীড়াপ্রেমী পরিবারগুলির বিকাশের জন্য প্রয়োজন উন্নত পরিকাঠামো ও বিস্তৃত সুযোগ। যথাযথ সহায়তা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে দেশে আরও বহু ক্রীড়া পরিবার সাফল্যের শিখরে পৌঁছাতে পার হিবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *