নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাশ টানল সুপ্রিম কোর্ট, এসআইআরে বৈধ নথি আধার ও মাধ্যমিক অ্যাডমিট কার্ড

Spread the love

এসআইআর ইস্যুতে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবেই বিবেচনা করতে হবে। এর আগে নির্বাচন কমিশন কিছু নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছিল। আদালত জানিয়েছে, সেই ১২টি নথিও গ্রহণ করতে হবে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, পরিচয় প্রমাণের ক্ষেত্রে আধারকে বাতিল করা যাবে না। পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বৈধ নথি হিসেবে গণ্য হবে। এর আগে জানুয়ারি মাসেও আদালত একই কথা বলেছিল। এবারও সেই অবস্থানেই অনড় রইল শীর্ষ আদালত।

আদালত আরও নির্দেশ দিয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পরে যদি কোনও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়, সেটিও চূড়ান্ত তালিকার অংশ হিসেবে ধরতে হবে।

শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, তারা নিজেদের ক্ষমতায় সার্কুলার জারি করতে পারে। কিন্তু আদালত জানায়, চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার বিচারবিভাগীয় কর্তৃপক্ষের। অন্য কেউ আলাদা নির্দেশ দিতে পারে না।

সময়মতো কাজ শেষ করার জন্য প্রয়োজনে ভিনরাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের পরামর্শও দিয়েছে আদালত। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে অফিসার আনার কথাও বলা হয়েছে। এ নিয়ে আপত্তি ওঠে ভাষাগত কারণে সমস্যা হতে পারে বলে। তবে বিচারপতিরা মনে করেন, এতে বড় কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, তাদের তোলা প্রশ্নগুলিই আদালতে গুরুত্ব পেয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *