ভোটের মুখে বাংলায় রেলের ১৩ হাজার কোটি, এনজেপিতে আইটি হাবের ঘোষণা

ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করল রেল মন্ত্রক। রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে মোট ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে এসে এই কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টিরও বেশি নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের রেল…

Read More

বাবুঘাটে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীদের সেবা শিবিরে দিলীপ ঘোষ, সংগঠনগুলির নিঃস্বার্থ পরিষেবার প্রশংসা

বাবুঘাটে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীদের জন্য গড়ে ওঠা পরিষেবা শিবিরে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শিবিরে এসে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পুণ্যার্থীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রাপথের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। দিলীপ ঘোষ জানান, বাবুঘাটের এই শিবিরে ভারত ক্ষত্রিয় সমাজ, সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল, ভৃগৎ নাগরিক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, গঙ্গাসাগর তীর্থ…

Read More

পুত্রসন্তানের জন্ম দিলেন বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী

রবিবার সকালেই সুখবর এল সঙ্গীতজগৎ ও রাজনীতির অন্দরের। জনপ্রিয় ভক্তিগীতি শিল্পী এবং রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী প্রথমবারের জন্য মা হলেন। সকাল প্রায় ১০টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। অদিতির স্বামী তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও বিধাননগর পুরনিগমের মেয়র…

Read More

মমতা বনাম ইডি: রাজ্যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপির জন্য এ ভোট যেন ‘ডু অর ডাই’। নির্বাচনের আগে আবার ইডি কার্যক্রম শুরু। মমতার পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির নেতারা। অখিলেশ যাদব বলেছেন, “বাংলায় বিজেপির পরাজয় শুরু হয়ে গেছে।” আম আদমি পার্টি বলছে, “এটা বাংলা, ভেনেজুয়েলা নয়। ভোটের রাজ্যে তল্লাশি মানে লুঠতন্ত্র।” অভিষেক মনু সিংহও…

Read More

মমতা সরাসরি পথে, আইপ্যাক-এ ইডি হানার প্রতিবাদ

পুরনো কয়লা পাচার মামলায় ইডি বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায়। এই ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। শুক্রবার দুপুরে তিনি নিজেই পথে নামবেন। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, মমতা দুপুরে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে পৌঁছে এক…

Read More

এসআইআর নিয়ে কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে, জনহয়রানির অভিযোগে ফের সিইসি-কে চিঠি মুখ্যমন্ত্রীর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে প্রস্তুতির অভাব ও জনভোগান্তির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি সিইসি-কে লেখা তাঁর তৃতীয় চিঠি। চার পাতার দীর্ঘ এই চিঠিতে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষের সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন…

Read More

খড়্গপুর গ্রামীণে যমুনাবালি গ্রামে চা-চক্রে দিলীপ ঘোষ, জনসংযোগে রাজনৈতিক বার্তা

খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত শিরোমণি গ্রাম পঞ্চায়েতের যমুনাবালি গ্রামে আজ আয়োজিত হল এক অনাড়ম্বর কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ চা-চক্র কর্মসূচি। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। চায়ের আড্ডার মধ্যেই উঠে আসে এলাকার নানা সমস্যা, উন্নয়নের দাবিদাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত। এই কর্মসূচির কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিজেপি…

Read More

মিশন ২০২৬-এর রণসংকল্প বারুইপুরে, বিজেপি-ইসি থেকে বাংলাদেশ ইস্যু—একযোগে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মিশন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগাম রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাগর সংঘ মাঠে রণসংকল্প সভা থেকে জেলাজুড়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার রাজ্যে তৃণমূল সরকার গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি বলে স্পষ্ট করে দেন তিনি। সভা মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশন থেকে…

Read More

ভোটার যাচাই না হেনস্তা? এসআইআর শুনানিতে বৃদ্ধ-অন্তঃসত্ত্বাদের ভোগান্তিতে তৃণমূলের ক্ষোভ

এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে বিতর্ক। বহু বছরের বৈধ ভোটার হয়েও নোটিস পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হচ্ছেন প্রবীণ নাগরিক ও অন্তঃসত্ত্বা মহিলারা। নাম বাদ যাওয়ার আশঙ্কায় শারীরিক অসুস্থতা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পরিপন্থী আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার বিএলএ-২দের সঙ্গে ভারচুয়াল…

Read More

অরূপের ইস্তফা গৃহীত, তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা

ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অরূপকে অব্যাহতি দেওয়া হল। তাঁর ইস্তফা রাজ্য সরকার গ্রহণ করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলমান তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিজে হাতে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের বক্তব্য, তদন্ত চলাকালীন কোনওরকম প্রশাসনিক বা রাজনৈতিক…

Read More