লক্ষ্মী পূজার শুভ সকালে ছায়া নেমে এল শোকের। পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় সোমবার সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, রাস্তার ধারে ফুল তুলছিলেন স্থানীয় বাসিন্দা পুষ্প ভৌমিক, ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি আচমকা ধাক্কা মারে তাঁকে। এমনকি ওই গাড়িটি ওই বৃদ্ধাকে ধাক্কা মারার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় আর এক ব্যক্তিকেও ধাক্কা মারার চেষ্টা করে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পরেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। গাড়িটি ও চালককে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোর সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু


