আট মাসের অপেক্ষার পর ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ, সম্পর্কের নতুন সমীকরণ গড়তে নজর দিল্লির বৈঠকে

দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান। অবশেষে ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ। গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণ করতে সময় নিলেন আট মাস। রবিবার দিল্লিতে পৌঁছন বালেন শাহ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ…

Read More

যোগী আদিত্যনাথের মাতৃবিয়োগে শোকপ্রকাশ পুষ্কর সিং ধামির, পরিবারের পাশে থাকার বার্তা বিজেপি নেতাদের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে শোকবার্তা দিয়ে তিনি এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। ধামি লেখেন, জীবনে মায়ের স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসার চেয়ে মূল্যবান কিছু হয় না। সাবিত্রী দেবীর প্রয়াণ যোগী আদিত্যনাথের পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি। প্রয়াতের আত্মার…

Read More

ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকীতে ‘ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার’ পেলেন আফ্রিকার বিশিষ্ট সমাজকর্মী গ্রাসা মাচেল

ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকীতে ২০২৫ সালের ‘ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার’ পেলেন মোজাম্বিকের বিশিষ্ট রাজনীতিবিদ ও মহিলা অধিকার আন্দোলনের কর্মী গ্রাসা মাচেল। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, নয়াদিল্লির জওহর ভবনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে একটি মানপত্র এবং এক কোটি…

Read More

১২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় দিলাম, আপনারা কর্মীদের বেতন বাড়িয়েছেন তো? শিল্পপতিদের কড়া প্রশ্ন মোদীর

অর্থনৈতিক সুবিধা শুধু সংস্থার মুনাফায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তার সুফল পৌঁছতে হবে কর্মীদের পকেটেও। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সিদ্ধান্তের কথা তুলে ধরে এবার দেশের শিল্পপতিদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফিকি-র শতবর্ষের সম্মেলনে তাঁর সাফ প্রশ্ন, সরকার করের বোঝা কমিয়েছে, কিন্তু শিল্প সংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? নতুন নিয়োগ…

Read More

পুলিশের সামনেই মহুয়ার কনভয়ে হামলা! ডিম-পাথর, লাঠি নিয়ে তাণ্ডবের অভিযোগ, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদের

Mahua Moitra, Nadia News, Kaliganj, Krishnanagar MP, TMC, BJP, West Bengal Politics, Bengal Political Violence, Mahua Moitra Attack, Convoy Attack, West Bengal Police, Police Inaction, BJP Protest, Egg Attack, Stone Pelting, Political Clash, Mamata Banerjee, Trinamool Congress, Calcutta High Court, Bengal News, Kolkata News, Breaking News, Gobra Gram Panchayat, Political Controversy, India Politics, TMC vs BJP

Read More

প্রতিদিন চিঠি লিখতেন রাজীব-সোনিয়া! ইন্ডিয়া গেটে আইসক্রিম খাওয়ার স্মৃতি, প্রেমের অজানা গল্প শোনালেন কংগ্রেস নেত্রী

কেমব্রিজে প্রথম দেখা, তারপর দুই দেশের দূরত্ব পেরিয়ে প্রতিদিন চিঠির আদানপ্রদান। প্রেমের সেই দিনগুলিতে চিঠি পৌঁছতে দেরি হত বলে প্রতিটি চিঠিতে নম্বর লিখে রাখতেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। আর বিয়ের পর দিল্লিতে সন্ধ্যা কাটত ইন্ডিয়া গেটে আইসক্রিম খেয়ে! প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে নিজের প্রেম ও দাম্পত্য জীবনের এমনই কিছু অজানা মুহূর্ত সামনে আনলেন…

Read More

ইমরান খানের সঙ্গে বৈঠক, বালুচিস্তানে মন্দির দর্শন! ২০২১ সালে মোদীকে নিয়ে কী পরিকল্পনা ছিল পাকিস্তানের?

ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে একসময় বড়সড় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী, ২০২১ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিন্দুদের পবিত্র হিঙ্গলাজ মাতা মন্দিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, মন্দির দর্শনের পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়িত হয়নি।…

Read More

হাসিনার জেলায় অস্ত্র হাতে আওয়ামি লীগ! গোপালগঞ্জে বাড়ছে উত্তেজনা, বড় অভিযানের প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা! নিষিদ্ধ আওয়ামি লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ, পুলিশের গাড়িতে হামলা—পরিস্থিতি সামাল দিতে এবার বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করল বাংলাদেশ সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। গোপালগঞ্জে পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা প্রশাসক…

Read More

ফেরোজই ছিলেন ইন্দিরার একমাত্র ভালোবাসা, বিচ্ছেদের আক্ষেপ ছিল আজীবন: সোনিয়া

স্বামী ফেরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর দাম্পত্য জীবন ছিল নানা টানাপোড়েন, অভিমান ও দূরত্বে ভরা। কিন্তু সেই সম্পর্কের গভীরে যে ভালোবাসার বন্ধন অটুট ছিল, তারই এক আবেগঘন ছবি উঠে এসেছে সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ। বইয়ে ইন্দিরা ও ফেরোজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। এমনকি ইন্দিরা…

Read More

সোনিয়ার বইয়ে চাঞ্চল্য! প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব, রাহুলের আপত্তিতে বদল সিদ্ধান্ত, তিন তথ্যে ভুলের বিতর্ক

প্রধানমন্ত্রী পদে বসতে চাননি সোনিয়া গান্ধী, নাকি শেষ মুহূর্তে বদলেছিল সিদ্ধান্ত? ২০০৪ সালের সেই নাটকীয় মুহূর্ত থেকে প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা—নিজের স্মৃতিকথায় একের পর এক অজানা অধ্যায় সামনে আনলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তবে বই প্রকাশের পরই ইতিহাসের একাধিক তথ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোনিয়া গান্ধীর নতুন বই ‘Belonging: A Journey of Love’ প্রকাশ্যে আসতেই…

Read More