১০ হাজারের বেশি চাকরি, পরীক্ষায় আবেদন ফি শূন্য! ‘ভরসা’য় মাসে ২ হাজার, জানুয়ারি থেকে মাসিক বিদ্যুৎ বিল—বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

*১. রাজ্যের বিভিন্ন দপ্তরে ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত* রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর মধ্যে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনে পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে (EFR) ৯,২৫০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৬৫০ জন সাব-ইন্সপেক্টর, ৮,০০০ জন কনস্টেবল এবং ৬০০ জন রাইফেলম্যান নিয়োগ করা হবে। এছাড়াও…

Read More

সময় চাওয়া শেষ, এবার জবাব দিতেই হল! স্পিকারকে আলাদা চিঠি ২০ তৃণমূলত্যাগী সাংসদের

তৃণমূল ছেড়ে নতুন দল, তার পর এনডিএ-কে সমর্থন—এই রাজনৈতিক সিদ্ধান্তের জেরেই এবার লোকসভার স্পিকারের প্রশ্নের মুখে পড়েছিলেন ২০ সাংসদ। তাঁদের সাংসদপদ কেন খারিজ করা হবে না, দলত্যাগ বিরোধী আইনই বা তাঁদের ক্ষেত্রে কার্যকর হবে না কেন—জানতে চেয়েছিলেন স্পিকার ওম বিড়লা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে নির্ধারিত সময়সীমার শেষ দিনে পৃথক চিঠিতে নিজেদের অবস্থান জানালেন তৃণমূলত্যাগী ওই…

Read More

ঘুষ নিতে গিয়ে বেগুনি হাত! এন্টালি থানার সার্জেন্ট গ্রেফতার, এবার নজরে থানার বড়বাবু?

গাড়ি ধরো, মামলা দেওয়ার ভয় দেখাও, টাকা আদায় করো! অভিযোগের সেই কারবারে এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জালে কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার। ১০ হাজার টাকা ঘুষ নিতেই হাতেনাতে গ্রেফতার। রাসায়নিক পরীক্ষায় হাত বেগুনি! পুলিশের কাজ অপরাধী ধরা, নাকি গাড়ি ধরে পকেট গরম করা? এন্টালির ঘটনায় সেই প্রশ্নই এখন ঘুরছে শহরের অলিগলিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এন্টালি…

Read More

মায়ের কোলে ছোট্ট অন্বয়, প্রথমবার ছেলের সঙ্গে আদুরে ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী

মা হয়েছেন কয়েক মাস আগেই। তবে এতদিন ছেলের মুখ প্রকাশ্যে আনেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার। এবার উৎসবের আবহে ছোট্ট অন্বয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির অভিনেত্রী। যদিও এখনও সন্তানের মুখ আড়ালেই রেখেছেন তিনি। মা-ছেলের আদুরে মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ২০ সেপ্টেম্বর দুই থেকে তিন হয়েছে সোহিনী সরকারের পরিবার। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম…

Read More

পরপর চার রবিবার মেট্রোয় ভোগান্তি! বন্ধ থাকবে ব্লু লাইনের এই অংশ, জেনে নিন কখন কোথায় চলবে পরিষেবা

রবিবার মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে সতর্ক হন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে পরপর চারটি রবিবার বদলে যাচ্ছে পরিষেবার ধরন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। ফলে ওই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই মিলবে মেট্রো পরিষেবা।…

Read More

পেস্তা নয়, বাদামে সবুজ রঙের কারসাজি! নরেন্দ্রপুরে নকল পেস্তার কারখানা, নেই FSSAI লাইসেন্স

  কেক-বিস্কুট-মিষ্টির উপরে যে পেস্তা দেখে জিভে জল আসে, সেটাই কি আসলে রং মাখানো বাদাম? বোড়ালে চলছে সবুজ রংয়ের কারখানা! মালিকের সাফাই, রং খেলে ক্ষতি নেই! পেস্তা বাদাম ভেবে কেক, বিস্কুট কিংবা মিষ্টির উপর থেকে যে সবুজ টুকরোগুলি তুলে মুখে দিচ্ছেন, সেগুলি আদৌ পেস্তা তো? নাকি সাধারণ বাদামকে সবুজ রং মাখিয়ে তৈরি করা হচ্ছে নকল…

Read More

আজ বিজয়া দশমী, বিষাদের সুরে মাকে বিদায় জানিয়ে শুরু নতুন আশার পথচলা

ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর উৎসবের রঙিন মুহূর্ত পেরিয়ে এসে গেল সেই মন খারাপের দিন। আজ, বুধবার বিজয়া দশমী। চার দিনের দুর্গোৎসবের শেষলগ্নে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মায়ের কৈলাসে ফিরে যাওয়ার বিষাদ—দুইয়ের মিশেলে বাঙালির মনে আজ এক অন্যরকম অনুভূতি। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পুজো, দেবীবরণ ও সিঁদুর খেলার…

Read More

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…

Read More

মহাসপ্তমীর সকালেই উৎসবের রঙে রঙিন কলকাতা, মণ্ডপে মণ্ডপে পুজোর আমেজ

ঢাকের বাদ্যি, কাশফুলের আবেশ আর রঙিন আলোর ঝলকানি—দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতা। মহাসপ্তমীকে ঘিরে শহরজুড়ে পুজোর আমেজ, আর সেই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও। নতুন পোশাকে সেজে প্রিয়জনদের সঙ্গে পুজো মণ্ডপে যাওয়া, প্রতিমা দর্শন আর জমিয়ে খাওয়াদাওয়ার পরিকল্পনায় ব্যস্ত আট থেকে আশি। মহাসপ্তমী মানেই বাঙালির পুজোর আনন্দে নতুন মাত্রা। সকাল থেকেই বিভিন্ন পুজো…

Read More

পুজোর রং করা রাস্তায় বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ শুভেন্দুর! কাঠগড়ায় শহর সৌন্দর্যায়ন

  পুজোর আগে কলকাতার উড়ালপুল সাজাতে গিয়ে বিপত্তি! বৃষ্টির পর রং করা রাস্তায় একের পর এক মোটরবাইক পিছলে পড়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিংড়িহাটা উড়ালপুলের দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে রাস্তার নিরাপত্তা নিয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে রং…

Read More