‘West Bengal’ অধ্যায়ের ইতি? সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাব, জানালেন শমীক

রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাংলায় ‘পশ্চিমবঙ্গ’, আর ইংরেজিতে ‘West Bengal’—এই দ্বৈত নামের বদলে এবার সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার এই দাবি জানিয়ে শীঘ্রই বিধানসভায় সংশ্লিষ্ট বিল পেশ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য অনুযায়ী, রাজ্যের সরকারি নামের ক্ষেত্রে ভাষাভেদে আলাদা নাম…

Read More

নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক বিতর্ক, এবার সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা

নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি, তাঁর নেতৃত্বে নেওয়া একাধিক সিদ্ধান্ত, নির্দেশিকা এবং ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যার পরিবর্তন বাতিল করার দাবিও জানানো হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা এই মামলায়…

Read More

গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ…

Read More

পানমশলা বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-অজয়-টাইগারকে নোটিস, ‘তারকাদেরও দায় আছে’: মহারাষ্ট্র FDA কমিশনার

পানমশলার বিজ্ঞাপন ঘিরে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শো-কজ নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তুকারাম মুন্ধে। তাঁর সাফ কথা, কোনও পণ্যের প্রচারে মুখ হয়ে দাঁড়ালে সেই বিজ্ঞাপনের দায় থেকে সেলিব্রিটিরাও সম্পূর্ণ মুক্ত নন। তুকারাম মুন্ধে জানিয়েছেন, এই পদক্ষেপ কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। ২০১৮ সালের Food Safety…

Read More

‘বিমল’-এর জালে শাহরুখ-অজয়-টাইগার! ‘এলাচি’ বিজ্ঞাপনে পান মশলার প্রচার, তিন তারকাকে FDA-র নোটিস

বলিউডের তিন মহাতারকার সামনে এবার আইনি অস্বস্তি! শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের ‘বিমল এলাইচি’ বিজ্ঞাপন ঘিরে সরাসরি প্রশ্ন তুলল মহারাষ্ট্র FDA। অভিযোগ, এলাচির আড়ালে নিষিদ্ধ পান মশলারই প্রচার করছেন তিন তারকা। ১১ আগস্ট জারি হওয়া নোটিসে তিন অভিনেতাকেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সোশাল মিডিয়া থেকে প্রচারমূলক পোস্ট সরাতে বলা হয়েছে। শুধু তাই…

Read More

আর জি কর কাণ্ডে বড় মোড়! ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই…

Read More

ডিভোর্স মামলা প্রত্যাহার বিজয়ের স্ত্রী সঙ্গীতার! আদালতে আচমকা বদল সমীকরণ

বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে তৈরি হওয়া জল্পনায় আপাতত নতুন মোড়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম নাকি তাঁর দায়ের করা ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। চেঙ্গলপাট্টু ফ্যামিলি কোর্টে দায়ের হওয়া মামলাটি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে খবর। এর আগে স্বামী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। অভিযোগের কেন্দ্রে ছিল পরকীয়া এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর বিষয়। সেই…

Read More

রাজপাল যাদবের মাথায় ফের বিপদের খাঁড়া, ঋণ না শোধে পৈতৃক সম্পত্তি নিলামের পথে

আইনি ও আর্থিক সমস্যার জাল যেন আরও ঘন হচ্ছে বলিউড অভিনেতা রাজপাল যাদবের জীবনে। ৯ কোটির চেক বাউন্স মামলায় কারাদণ্ডের রায়ের পর এবার বিপাকে পড়েছেন কোটি টাকার ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করতে পারায়। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাঁর পৈতৃক বাড়িতে নিলামের নোটিস জারি করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি শাখা থেকে অভিনেতা তাঁর স্ত্রী…

Read More

তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, উদয়নিধির বিরুদ্ধে NCW-তে TVK-র নালিশ

অভিনেত্রী তৃষাকে নিয়ে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের কথিত আপত্তিকর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের (NCW) দ্বারস্থ হলেন অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগম (TVK)। উদয়নিধির মন্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর’ ও ‘উদ্বেগজনক’ বলে অভিযোগ করেছে TVK। সোমবার তাঞ্জাভুরে কাবেরী জল নিয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন উদয়নিধি।…

Read More

ফ্রান্সে বড় ধাক্কা ইনফোসিসের, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১.৭৫ লক্ষ ইউরো জরিমানা

ভারতের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসকে (Infosys) ১ লক্ষ ৭৫ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের শ্রম দফতর DRIEETS Île-de-France। সংস্থার কর্মীদের কাজের সময় (Working Time) রেকর্ড করার ব্যবস্থায় একাধিক ত্রুটি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি শ্রম কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, নির্দিষ্ট কিছু কর্মীর ক্ষেত্রে ইনফোসিসের ব্যবহৃত ওয়ার্কিং-টাইম রেকর্ডিং সিস্টেম যথেষ্ট নির্ভরযোগ্য ছিল না।…

Read More