আট মাসের অপেক্ষার পর ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ, সম্পর্কের নতুন সমীকরণ গড়তে নজর দিল্লির বৈঠকে

দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান। অবশেষে ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ। গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণ করতে সময় নিলেন আট মাস। রবিবার দিল্লিতে পৌঁছন বালেন শাহ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ…

Read More

১২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় দিলাম, আপনারা কর্মীদের বেতন বাড়িয়েছেন তো? শিল্পপতিদের কড়া প্রশ্ন মোদীর

অর্থনৈতিক সুবিধা শুধু সংস্থার মুনাফায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তার সুফল পৌঁছতে হবে কর্মীদের পকেটেও। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সিদ্ধান্তের কথা তুলে ধরে এবার দেশের শিল্পপতিদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফিকি-র শতবর্ষের সম্মেলনে তাঁর সাফ প্রশ্ন, সরকার করের বোঝা কমিয়েছে, কিন্তু শিল্প সংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? নতুন নিয়োগ…

Read More

ইমরান খানের সঙ্গে বৈঠক, বালুচিস্তানে মন্দির দর্শন! ২০২১ সালে মোদীকে নিয়ে কী পরিকল্পনা ছিল পাকিস্তানের?

ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে একসময় বড়সড় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী, ২০২১ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিন্দুদের পবিত্র হিঙ্গলাজ মাতা মন্দিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, মন্দির দর্শনের পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়িত হয়নি।…

Read More

সূর্যকুমার যাদবের পরিবারের ছোট্ট সদস্যের ভজন শুনে হাততালি মোদীর! প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত খুদে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের পরিবার। আর সেই সাক্ষাতের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠল পরিবারের এক খুদে সদস্যের ভজন পরিবেশন। ছোট্ট মেয়েটির গান মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। শুধু শোনাই নয়, তার পরিবেশনা শেষ হতেই হাততালি দিয়ে উৎসাহ জোগান তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা…

Read More

অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে ‘মন কি বাত’-এর ব্যানার! বেতন বৃদ্ধির খবর ভেবে বিভ্রান্ত সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। কবে বাড়বে বেতন? কতটা বাড়বে পেনশন? নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে নিয়মিত কমিশনের সরকারি ওয়েবসাইটে নজর রাখছেন কর্মীরা। এরই মধ্যে ওয়েবসাইটে নতুন একটি ব্যানার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করেছিলেন, বেতন বা পেনশন নিয়ে হয়তো বড় কোনও…

Read More

ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তায় বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে RBI-এর ডেটা সেন্টার উদ্বোধন মোদীর

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য কম্পিউটিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

Read More

ডিসেম্বরে কানাডা সফরে মোদি, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে নজর দুই দেশের

ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হাইকমিশনের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে এগিয়ে…

Read More

প্রধানমন্ত্রীর ফোনে আবেগঘন ক্যাপ্টেন স্মিত, ফ্লাইদুবাই বিমানের যাত্রীদের বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর শুক্রবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ফ্লাইদুবাই বিমানের ককপিটে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যাত্রীদের জীবন রক্ষায় তাঁর সাহসী ভূমিকার প্রশংসাও করেন তিনি। বুধবার ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর এবং তাঁর ওমানি সহ-পাইলটের মধ্যে…

Read More

৫ অক্টোবর ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

আগামী ৫ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৭ অক্টোবর ভারত সফর করবেন তিনি। এই সফর তাঁর প্রথম রাষ্ট্রীয় ভারত সফর হলেও চলতি বছরেই এটি তাঁর দ্বিতীয় ভারত আগমন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত AI Impact Summit-এ অংশ নিয়েছিলেন পারমেলিন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের…

Read More

যক্ষগানার ঐতিহ্যবাহী শিরোভূষণে মোদিকে সম্মান, দিল্লিতে পেজাবর মঠের স্বামীর সঙ্গে সাক্ষাৎ

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্ণাটকের ঐতিহ্যবাহী যক্ষগানার শিরোভূষণ পরিয়ে সম্মান জানালেন উডুপির শ্রী পেজাবর অধোক্ষজা মঠের শ্রী শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামী। মঙ্গলবারের এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে। শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পদ্মবিভূষণ যতিকুল চক্রবর্তী শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীর জন্মশতবার্ষিকী উদযাপনের লোগোও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০৩১ সালে এই জন্মশতবার্ষিকী উপলক্ষে…

Read More