SIR প্রক্রিয়ায় নথি যাচাই নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী এবার থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর প্রামাণ্য নথি হিসেবে নেওয়া হবে না। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বহু মানুষ।
এতদিন যাঁরা শুনানিতে ডাক পেয়েছিলেন, তাঁদের অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই পরিচয় ও বয়সের প্রমাণ হিসেবে জমা দিয়েছেন। আগেও সেই নথি গ্রহণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে নিয়ম বদলানোয় এখন নতুন করে অন্য নথি চাইছে কমিশন।
এই কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গ্রামাঞ্চলের মানুষ, প্রবীণ নাগরিক এবং যাঁদের কাছে জন্ম শংসাপত্র বা অন্য সরকারি নথি নেই। শুনানিতে হাজির হয়েও অনেককে ফিরতে হচ্ছে বলে অভিযোগ।
মানুষের প্রশ্ন, আগে যে নথি নেওয়া হল, সেটাই এখন কেন বাতিল? কমিশনের এই সিদ্ধান্তে বিভ্রান্তি ও হয়রানি দুটোই বাড়ছে। এখনো পর্যন্ত এই বিষয়ে পরিষ্কার কোনও ব্যাখ্যা না পাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।



