ডুয়ার্সে টানা বর্ষণে নদী উপচে প্লাবন। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

Spread the love

রাতভর একটানা বর্ষণে ফুলেফেঁপে উঠেছে ডুয়ার্সের একাধিক নদী। জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি, কুমলাই ও ঝুমুর নদীর জল উপচে পড়ে গ্রামে ঢুকে পড়েছে। এর জেরে বারঘড়িয়া গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও বোরাগাড়ি গ্রামে ব্যাপক জলবন্দি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমলাই ও ঝুমুর নদীর জল ঢুকে পড়ায় প্রায় ২০টি বাড়ি এবং ১টি আইসিডিএস সেন্টার জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।

এক বাসিন্দা বলেন,“রাতভর জেগে থাকতে হয়েছে, বাড়িতে শুকনো খাবার নেই।” আরেক চাষির আক্ষেপ,“এবার ধান বা সবজি কিছুই ফলবে না, সব তলিয়ে গেছে।”

প্লাবিত এলাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। নৌকা ছাড়া অনেক জায়গায় যাতায়াত সম্ভব নয়। স্থানীয়দের অভিযোগ, বিপর্যয়ের এই পরিস্থিতিতেও প্রশাসনের কোনও কর্তা বা জনপ্রতিনিধি এখনও পর্যন্ত ঘটনাস্থলে আসেননি। দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *