প্রবল বর্ষণে জলমগ্ন অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘প্রতীক্ষা’

Spread the love

প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে মায়ানগরী মুম্বই। শহরের একাধিক এলাকা ডুবে গিয়েছে বৃষ্টির জলে, ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি—কেউ বাদ যাননি এই দুর্ভোগ থেকে। বৃষ্টির জলে ডুবে গিয়েছে অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘প্রতীক্ষা’।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বাংলোর ভেতরে ঢুকে যাওয়া জলের ছবি ও ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাংলোর ভিতরে হাঁটু ছোঁয়া জলে প্রায় পা ডুবে যাওয়ার পরিস্থিতি। মুম্বই শহরে অমিতাভ বচ্চনের প্রথম কেনা বাংলো এটি। ১৯৭৬ সালে শোলে ছবির সাফল্যের পর তিনি কিনেছিলেন ‘প্রতীক্ষা’। শুধু একটি বাড়ি নয়, এই বাংলো অমিতাভ বচ্চনের জীবনের অমূল্য স্মৃতির ধারক। এখানেই জন্ম হয়েছিল তাঁর দুই সন্তান শ্বেতা ও অভিষেকের। বাংলোর নামকরণ করেছিলেন তাঁর বাবা, কবি হরিবংশ রাই বচ্চন।

২০২৩ সালে বাংলোটি মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখে দেওয়ার পর একসময় তা নিয়ে তুমুল চর্চা হয়েছিল। বিলাসবহুল এই বাংলোটির বর্তমান বাজারদর অনুমানিক ৫০ কোটি টাকারও বেশি। তবে সেই আভিজাত্য আজ ম্লান, কারণ মুম্বইয়ের প্রবল বর্ষণে বাংলো ‘প্রতীক্ষা’ও এখন জলমগ্ন।

শহরের বহু জায়গায় রাস্তা, বাড়ি, অফিস সবই পানিতে ডুবে থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আর তারই মাঝে বিগ বি-র বাংলোতে জল ঢুকে পড়ার ছবি নতুন করে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *