সাড়ে তিন বছর পর মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের, হাসপাতালে অনুগামীদের উচ্ছ্বাসে চোখে জল

Spread the love

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস শেষে বাড়ি ফেরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ সাড়ে তিন বছর ছিলেন কারাগারে। অবশেষে সোমবার মুক্তির নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্টের আরোপিত শর্ত পূরণ হওয়ায় মিলল সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা। মঙ্গলবার দুপুরে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকেই বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়।

হুইলচেয়ারে হাসপাতালের বাইরে আসতেই সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পরিবেশ। ‘পার্থদা জিন্দাবাদ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চত্বর। অনুগামীদের ভালোবাসা ও উন্মাদনা দেখে চোখে জল আসে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পরনে আকাশি পাঞ্জাবি, মুখে মাস্ক—চুপচাপ গাড়িতে উঠে পড়েন তিনি।

গাড়ি পৌঁছয় নাকতলার বাড়িতে। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন প্রিয়জনকে বরণ করার জন্য। দীর্ঘদিন পর তাঁদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ। বাড়িতে প্রবেশের পর প্রথমেই যান ঠাকুরঘরে। আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “সত্যের জয় হয়েছে।” চিকিৎসকরা আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *