আজ বিজয়া দশমী, বিষাদের সুরে মাকে বিদায় জানিয়ে শুরু নতুন আশার পথচলা
ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর উৎসবের রঙিন মুহূর্ত পেরিয়ে এসে গেল সেই মন খারাপের দিন। আজ, বুধবার বিজয়া দশমী। চার দিনের দুর্গোৎসবের শেষলগ্নে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মায়ের কৈলাসে ফিরে যাওয়ার বিষাদ—দুইয়ের মিশেলে বাঙালির মনে আজ এক অন্যরকম অনুভূতি। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পুজো, দেবীবরণ ও সিঁদুর খেলার…


