সোনায় মোড়া বৃহস্পতিবার! প্যারা গেমসে একদিনে ৭টি স্বর্ণপদক ভারতের
একের পর এক সোনা, সঙ্গে রুপো-ব্রোঞ্জের ঝুলি ভরে পদক! এশিয়ান প্যারা গেমসে দুরন্ত ছন্দে ভারতের প্যারা ক্রীড়াবিদরা। বুধবারের সাফল্যকে ছাপিয়ে বৃহস্পতিবার একদিনেই ৭টি সোনা-সহ মোট ২৬টি পদক জিতল ভারত। নজরকাড়া এই পারফরম্যান্সের জেরে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। বুধবারও পদক জয়ের নিরিখে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। পাঁচটি সোনা-সহ মোট ২২টি পদক এসেছিল…


