দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো চেতলা অগ্রণীকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, এ বছরের পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সম্ভাবনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন—প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি দেবী দুর্গার চক্ষুদান করবেন?
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রতিবছরই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়, দেবীর চক্ষুদানের দায়িত্বও পালন করতে দেখা যেত তাঁকে। রাজনৈতিক পালাবদলের পর এবার সেই ছবি বদলাতে পারে বলেই জল্পনা ছড়িয়েছে।

তবে ক্লাব কর্তৃপক্ষ এখনও চক্ষুদান নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। চেতলা অগ্রণীর অন্যতম কর্তা সমীর ঘোষ জানিয়েছেন, পুজোর প্রায় দশ দিন আগে আয়োজকদের বৈঠকে দেবীর চক্ষুদান কে করবেন, তা ঠিক করা হয়। ফলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চক্ষুদান করবেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
ক্লাবের তরফে আরও জানানো হয়েছে, প্রতি বছরের মতো এ বারও সমস্ত রীতি-নীতি ও ঐতিহ্য মেনেই পুজোর আয়োজন করা হবে। রাজনৈতিক পরিস্থিতির কোনও প্রভাব পুজোর প্রস্তুতিতে পড়তে দেওয়া হবে না। পাশাপাশি, রাজ্য সরকার এ বছর দুর্গাপুজো কার্নিভ্যালের আয়োজন করলে এবং আমন্ত্রণ জানালে চেতলা অগ্রণী তাতেও অংশ নেবে।
উল্লেখ্য, গতবারের মতো এ বারও মণ্ডপ ও প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বার মণ্ডপসজ্জার কাজ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে।