নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায়…

Read More

মমতার পর কি শুভেন্দু? চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান নিয়ে জল্পনা তুঙ্গে

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো চেতলা অগ্রণীকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, এ বছরের পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সম্ভাবনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন—প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি দেবী দুর্গার চক্ষুদান করবেন? তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রতিবছরই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়,…

Read More

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল, এবার ‘গোপাল মুখার্জি রোড’; পশ্চিমবঙ্গ দিবসে ঐতিহাসিক সিদ্ধান্তের দাবি

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। নতুন নাম রাখা হয়েছে ‘গোপাল মুখার্জি রোড’, যিনি ইতিহাসে ‘গোপাল পাঁঠা’ নামেই অধিক পরিচিত। রবিবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন,…

Read More

রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিআইডি তদন্তের ঘোষণা, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ

প্রায় আড়াই মাস কেটে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্যের জট কাটেনি। শুটিং চলাকালীন তাঁর মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি ঘটনার প্রকৃত কারণ। এই পরিস্থিতিতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং…

Read More

মন্ত্রিসভায় বড়সড় চমক! সোমবার শপথ নিতে পারেন ৩৫ নতুন মুখ, জল্পনায় তারকা থেকে হেভিওয়েট নেতারা

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। সূত্রের খবর, একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হতে পারে, যার ফলে কার্যত পূর্ণাঙ্গ রূপ পাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা…

Read More

নন্দীগ্রাম দিবসে অভিষেকের কড়া বার্তা: “বামের শিক্ষা মানুষ ভুলবে না, ভবিষ্যতেও বিজেপির দার্পণ ভাঙবে ব্যালটে”

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণে আজ, ১০ নভেম্বর, রাজ্যজুড়ে পালিত হচ্ছে নন্দীগ্রাম দিবস। সেই প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল তীব্র রাজনৈতিক বার্তা। এক্স (X) হ্যান্ডলে অভিষেক লিখেছেন— “২০০৭ সালের এই দিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা সেদিনই প্রমাণ হয়েছিল।…

Read More

এসআইআর প্রক্রিয়া ঘিরে উদ্বেগ, মতুয়া ও রাজবংশীদের আতঙ্কে রাজনৈতিক তরঙ্গ

বাংলায় বিধানসভা ভোটের আর মাত্র এক বছর বাকি। তার আগেই শুরু হচ্ছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার রাতেই ভোটার তালিকা স্থগিত করা হবে এবং মঙ্গলবার থেকেই শুরু হবে নাম যাচাই ও সংশোধনের কাজ। এই প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে মতুয়া, রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে…

Read More

কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ২০২২ সালে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করেছে। এর ফলে রাজ্য এখন আদালতের অনুমতি ছাড়াই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে পারবে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ একই সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি FIR বাতিল করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন। সেই সময় রাজ্য পুলিশের দায়ের…

Read More