ব্যস্ত সময়ে ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, সুরঙ্গে আটকে আতঙ্কে যাত্রীরা

Spread the love

ব্যস্ত সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাটে ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা। বুধবার সন্ধ্যায় ব্লু লাইনের ডাউন রুটে মহানায়ক উত্তম কুমার স্টেশন ছেড়ে নেতাজির দিকে যাওয়ার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি সুরঙ্গের মাঝেই দাঁড়িয়ে পড়ে। চলন্ত অবস্থায় পার্কিং ব্রেক নিজে থেকেই সক্রিয় হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হলে উত্তম কুমার থেকে কবি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। সুরঙ্গের মধ্যে আটকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি সারানোর পর সন্ধ্যা ৮টা ০৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রোর দাবি, বিকল্প অংশে পরিষেবা স্বাভাবিক ছিল, তবে যাত্রীদের অভিযোগ স্টেশনেই ট্রেন থেমে থেমে চলেছে। সাম্প্রতিক সময়ে বারবার রক্ষণাবেক্ষণ ও সিগন্যালিং কাজের জেরে ব্লু লাইনে ভোগান্তি বাড়ছেই বলে অভিযোগ যাত্রীদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *