নীরবেই বড় সিদ্ধান্ত, ২০২৭-এ টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন

Spread the love

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এন চন্দ্রশেখরন। বুধবার, ১২ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবেন। তবে নতুন করে আর পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না তিনি।

চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৭। এর আগে তাঁর পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠেছিল। ফেব্রুয়ারিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা ওই পুনর্নিয়োগের প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন বলে জানা যায়।

১৯৮৭ সালে টাটা গোষ্ঠীতে যোগ দেন চন্দ্রশেখরন। ২০০৯ সালে তিনি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর CEO হন। এরপর ২০১৭ সালে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন।

১২ আগস্টের বার্তায় চন্দ্রশেখরন বলেন, গত প্রায় এক দশক টাটা সন্সকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে ছিল “একটি বড় সম্মান এবং গভীর দায়িত্ব”। তিনি আরও জানান, Sir Dorabji Tata Trust এবং Sir Ratan Tata Trust সর্বসম্মতিক্রমে তাঁর পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল। সেই সুপারিশ টাটা সন্সের Nomination and Remuneration Committee এবং Board-ও নথিভুক্ত ও সুপারিশ করেছিল। তবে শেষ পর্যন্ত পুনর্নিয়োগের বিষয়টি এগোয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *