ছয় বলেই ম্যাচের রং বদলে যেতে পারে! ২০২৬ হংকং সিক্সেসে একঝাঁক পরিচিত IPL মুখ নিয়ে মাঠে নামছে ভারত। দলের নেতৃত্বের দায়িত্বে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর সঙ্গে রয়েছেন ক্রুণাল পান্ডিয়া, শশাঙ্ক সিং, রাহুল তেওয়াটিয়া, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী এবং টি নটরাজন।
ছোট ফরম্যাট, তাই ভুলের জায়গাও কম। বিস্ফোরক ব্যাটিং থেকে কার্যকর বোলিং—দলের প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ মুখ। বিশেষ করে ভুবনেশ্বর, ক্রুণাল ও নটরাজনের মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা ভারতকে বাড়তি সুবিধা দিতে পারে।
IPL-এর মঞ্চে দীর্ঘদিন নজর কাড়া ক্রিকেটারদের নিয়ে তৈরি এই দল হংকং সিক্সেসে কতটা দাপট দেখায়, এখন সেটাই দেখার।


