এক দেশ এক ভোটের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Spread the love

এক দেশ এক ভোটের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রজাতন্ত্র দিবসের আগে খানিকটা অপ্রত্যাশিতভাবেই তিনি এই প্রশ্নটি তুললেন। এক দেশ এক ভোট চালু হলে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে, নীতি পঙ্গুত্ব দূর হবে এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, “বড় মানের যেকোনো সংস্কারের জন্যই সাহসী দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। এমনই এক সাহসী সিদ্ধান্ত হতে চলেছে সদ্য সংসদে পেশ হওয়া এক দেশ এক নির্বাচন বিল। এই প্রস্তাব আইনে পরিণত হলে সুশাসনের নতুন সংজ্ঞা তৈরি হবে।” দ্রৌপদী মুর্মু মনে করেন, এর ফলে অর্থনীতির ওপর চাপ কমবে, সম্পদের বিভাজন উঠবে, নীতি পঙ্গুত্ব রুখবে, এক ভোট এক দেশ নীতি প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *