স্বরা ভাস্করের এক্স হ্যান্ডেল বাতিল হল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যথেষ্ট সক্রিয় থাকেন। দুদিন আগেই তিনি প্রজাতন্ত্র দিবস নিয়ে এক্স হ্যান্ডেল এ একটি পোস্ট করেছিলেন। এই পোষ্টের বিরুদ্ধে স্বত্বাধিকার অভিযোগ আসে এক্স হ্যান্ডেলের তরফ থেকে। তারই পরিপ্রেক্ষিতে তার এক্স হ্যান্ডেল এর একাউন্টটি বন্ধ করে দেওয়া
হয়।
এর পরেই অভিনেত্রী লিখেছেন ,”প্রিয় এক্স , আমার পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে স্বত্বাধিকার লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আমার একাউন্ট স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে। একটি ছবিতে কমলা রঙের উপর দেব নাগরী হরফে লেখা ছিল “গান্ধী হাম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়।” তিনি আরো জানান এটা অতি পরিচিত একটি স্লোগান। এখানে স্বত্বাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ কোথা থেকে আসছে।
দ্বিতীয় ছবিটি ছিল অভিনেত্রীর মেয়ের । অভিনেত্রী লিখেছেন , ‘ছবিটি ছিল আমার নিজের কন্যার। ওর মুখ ঢাকা ছিল ইমোজিতে। হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটা কি করে স্বত্বাধিকার লঙ্ঘন হতে পারে জানতে চেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর মতে তাকে হেনস্থা করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এক্স হ্যান্ডেলের পক্ষ থেকে।


