ধর্ষণের অভিযোগের সাজা ঘোষণা। নদিয়ার হাঁসখালিতে জিমে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষনের ঘটনায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড-সহ ১০ হাজার টাকা জরিমানা।
হাঁসখালিতে জিমে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলো রানাঘাট আদালত। নদিয়ার হাঁসখালির থানা এলাকার ঘটনা।
২০২২ সালে হাঁসখালি থানায় একটি অভিযোগ দায়ের হয় অভিযুক্ত দেবাশীষ বিশ্বাসের নামে। যিনি একটি জিমের মালিক। তিনি এক ১৪ বছর বয়সি নাবালিকাকে জিমের ভেতরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করেন। এরপর হাঁসখালি থানায় পকসো মামলা হয়। পুলিশ চার্জশিট দিলে সেই আসামিকে দোষী সাবস্থ করেন এবং শুক্রবার সাজা ঘোষনা হয়। ২০ বছরের জেল সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।
জিমে ধর্ষণের সাজা ঘোষণা


