অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধরের অভিযোগ!

Spread the love

মহিলা আইনজীবীকে মারধর ও থানায় গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও অভিযোগ লিপিবদ্ধ না করার অভিযোগ। বুধবার পেন ডাউনের সিদ্ধান্ত বর্ধমান বার এ্যাসোসিয়েশনের। অন্তঃসত্ত্বা এক আইনজীবীকে মারধর করার অভিযোগ উঠল বর্ধমান পুলিশ পরিচয় দেওয়া এক যুবকের বিরুদ্ধে।

মহিলা আইনজীবীর দাবি, ঘটনার পরে তিনি রক্তাক্ত হলেও বর্ধমান হাসপাতালে গেলে ভর্তি যান। সেখানে গেলে পুলিশে অভিযোগ অথবা ফোনে পুলিশকে জানাতে হবে বলে জানানো হয়।
বাধ্য হয়ে তিনি বেসরকারি চিকিৎসকের কাছে চিকিৎসা করান।
সরকারি হাসপাতালে চিকিৎসার নথি নেই বলে অভিযোগ।
মঙ্গলবার তিনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিস্তারিত ঘটনার কথা জানান। ওই চিঠি পাওয়ার পরেই বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, বার কাউন্সিল, জেলা জজ-সহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশের ‘নিষ্ক্রিয়তা’র বিরুদ্ধে বুধবার বর্ধমান বার অ্যাসোসিয়েশন পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *