মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক বেসরকারি নার্সিং হোমের নার্সের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বিহার মোড় এলাকায়। মৃতের নাম প্রিয়াঙ্কা বিশ্বাস (২৮)। বাড়ি ইসলামপুর থানার অজিত বাস কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ইসলামপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজ করতেন প্রিয়াঙ্কা বিশ্বাস নামে ওই যুবতী। এদিন সন্ধ্যায় নার্সিংহোমে কাজ করে বাড়ি ফেরার সময় ইসলামপুর থানার বিহার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ছোটো গাড়ি তাকে ধাক্কা মারে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ওই যুবতী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
নার্সের মৃত্যু!


