‘লক্ষী’র জন্ম দিয়ে খুশি তারিক

Spread the love

প্রথমবার সন্তানের বাবা হলেন। স্ত্রী জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। চাঁচলের দক্ষিণ পরাণপুরের ক্ষুদ্র ব্যবসায়ী তারিক আনসার কন্যা সন্তান হওয়ায় আনন্দে আত্মহারা।বুধবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নবজাতক ও স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলেন। রীতিমতো শোভাযাত্রার আকারে বেলুন ও ফুলে সাজানো হয় গাড়ি। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এদিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ফুলে সাজানো গাড়ি দেখতে ভিড় করেন অনেকে। জানাগিয়েছে, তিনদিন আগে হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন স্ত্রী আজিমা খাতুন। সেখানে কন্যা সন্তান প্রসব করেন তিনি। আজ প্রথমবার বাবা আর কন্যা সন্তান হওয়ার আনন্দে উৎসবের মেজাজে নবজাতককে নিয়ে যাওয়া হলো বাড়িতে।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *