লন্ডনের ওভালে টেস্ট ম্যাচ উপভোগ করলেন ললিত মোদি ও বিজয় মালিয়া

Spread the love

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে লন্ডনের ঐতিহাসিক ওভাল ক্রিকেট স্টেডিয়ামে হাজির ছিলেন দুই বিতর্কিত ভারতীয় পলাতক ধনকুবের—ললিত মোদি ও বিজয় মালিয়া।

ললিত মোদি নিজের ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে বিজয় মালিয়া এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়। তিনি ক্যাপশনে লেখেন, “#oval-এ ক্রিকেট উপভোগ করছি @rima1b, বিজয় মালিয়া এবং অনেক বন্ধুদের সঙ্গে।” অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “@TheVijayMallya এবং #universeboss #chrisgayle-এর সঙ্গে ওভালে।”

ললিত মোদি, যিনি আইপিএলের প্রতিষ্ঠাতা, ২০১০ সালে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমান, যখন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ উঠতে শুরু করে। কেন্দ্রীয় সরকার তাঁকে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণা করেছে।

অপরদিকে, বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার ছিলেন। তাঁর কোম্পানির নামে নেওয়া ঋণ পরিশোধ না করায় তিনি প্রায় ₹৯,০০০ কোটির দেনা রেখে ভারত ছেড়ে পালিয়ে যান। ২০১৬ সাল থেকে তিনি ব্রিটেনে অবস্থান করছেন এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের সঙ্গে আইনি লড়াই চলছে।

সম্প্রতি, এক পডকাস্টে ললিত মোদি জানান, যদি তাঁকে ভারতে ন্যায্য বিচার ও সম্মানজনক জীবনযাপনের আশ্বাস দেওয়া হয়, তবে তিনি দেশে ফেরার বিষয়ে ‘গভীরভাবে ভাববেন’।

তবে এই দুই পলাতক অর্থনীতিবিদের এমন জনসমক্ষে উপস্থিতি ঘিরে বিতর্কও শুরু হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *